চোখ বাঁধা সমাজে
মৃদু আর্তনাদ
কলঙ্কিত জাতি
তোমার বাঁচার আহবান
অন্তরীক্ষ মরু কান্তর
পাবেনা কেউ তোমার ছায়া
আতঙ্কিত জীবন দান ।
যার যায় তবে কি সেই বুঝে
হারানোর যন্ত্রণা
আমরা তবে নীরব দর্শক
সংলাপহীন এক নাটকে...
শেষ কি হবে না?
তবে আর মিলবে না...
এ কেমন রণ নীতি?
যেখানে বিধাতার সৃষ্টি
নির্মম ভাবে হয় ইতি
অসহায়... পরাজয়...
সৃষ্টি হয় বিভৎসতা...
প্রতিবাদ... পরিচয়...
নির্বাসিত ভবিষ্যৎ...
Comments (0)