Warfaze – Shotto Lyrics

Rock

যত সাজানো গল্পে
রাঙানো চাকচিক্যের আড়ালে
লুকানো সত্য নীরবে কেঁদেছে
নীরবে কেঁদেছে
লোভনীয় বিকল্পে
ধাঁধানো মিথ্যার মায়াজালে

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপণন জীবন অবলীলায়
অবলীলায়

গোপনীয় অবক্ষয়
মানবেতর প্রাণের অনুনয়
বিকারী তথ্য সকল বাঁধ ভেঙেছে
সকল বাঁধ ভেঙেছে
সাধারণের ধিক্কার
সাদা মোড়কে লুন্ঠিত সুবিচার

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপণন জীবন অবলীলায়
অবলীলায়

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপণন জীবন অবলীলায়
অবলীলায়
অবলীলায়
অবলীলায়

Comments (0)